Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

সারাদেশ

ধর্ষণে ব্যর্থ হয়ে যুবতীকে হত্যা,আটক ২

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

লক্ষ্মীপুরে মাহিনুর আক্তার পারুল নামে এক নারীকে হত্যার ঘটনায় জড়িত জাহাঙ্গীর ও দেলোয়ার হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

আটক দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর সদর উপজেলার মধ্য চর রমনী মোহন বাসিন্দা। দেলোয়ার হোসেন পেশায় একজন সিএনজি চালক। জাহাঙ্গীর পারুলের প্রতিবেশী।  

পুলিশ

সুপার জানান, ভুক্তভোগী পারুল স্থানীয় বিসিকের একটি শিল্পকারখানায় শ্রমিকের কাজ করতো। গত ৬ ফেব্রুয়ারি ফ্যাক্টরি থেকে আসার পথে কাচারীবাগ এলাকা থেকে কৌশলে পারুলকে সিএনজিতে তুলে নেন চালক দেলোয়ার। এ সময় ভুক্তভোগী তার পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে বলতে মজু চৌধুরী হাটে চলে যায়। সেখানে জাহাঙ্গীরের সঙ্গে পরিচয় হয় পারুলের। এ সময় তারা তিনজন রেস্টুরেন্টে খাওয়া শেষে ঘুরতে বের হন।

দিনভর ঘুরাফেরা শেষে বিয়ের প্রলোভনে জাহাঙ্গীরের বাসায় যাওয়ার প্রস্তাব দেয় দেলোয়ার। একপর্যায়ে মজু চৌধুরী হাটের কোল্ড স্টোরের ভেতর নিয়ে যেতে চাইলে রাজি হয়নি পারুল। পরে বিভিন্ন প্রলোভনে ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালালে পারুলের অসম্মতির কারণে তা সম্ভব হয়নি। এতে ব্যর্থ হয়ে দেলোয়ার ভুক্তভোগীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।

কিন্তু এ হত্যার ক্লু পাচ্ছিল না পুলিশ। এরপর পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় জাহাঙ্গীর ও দেলোয়ারকে শনাক্ত করে তাদের আটক করা হয়। পরে দুইজনই আদালতের জবানবন্দি দেয় বলে জানায় এসপি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, মংনেথোয়াই মারমা, সোহেল রানা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোসলেহ উদ্দিনসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিকেলে লহ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাটের পরিত্যাক্ত কোল্ডস্টোরেজ থেকে পারুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে নিহতের বড় ভাই মো.তামিম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

৯ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন