Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

দাউদকান্দিতে যুবদল নেতার ভাইয়ের অফিস থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার:
২৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে স্থানীয় এক যুবদল নেতার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে  একটি বিদেশি পিস্তল , গুলি  উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার  সকালে  এই তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়,  দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার এর ছোট ভাই মামুনুর রশিদ  বাবু খন্দকার  বুধবার বিকালে ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্বের কারণে দাউদকান্দি টোলপ্লাজা 

সংলগ্ন এলাকায় ফাঁকা গুলি করে। এরই ফলশ্রুতিতে  রাতে তার সৃষ্টি এন্টারপ্রাইজের অফিস যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে অফিসের ড্রয়ারের তালা ভেঙে একরাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড শর্টগানের গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বাবু খন্দকার বর্তমানে পলাতক রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি  রাতেই দাউদকান্দি  থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দাউদকান্দি  থানায় একটি মামলা করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান,  অস্ত্র উদ্ধারের ঘটনায় মামুনুর রশীদ বাবুকে আসামি করে  অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলমান।

২৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন