Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

কুমিল্লা বিভাগ

বি-বাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে একাধিক অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:
১৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। 


এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি দুপুরে বি-বাড়িয়া জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 


উক্ত অভিযানে আশুগঞ্জ উপজেলার

শরিফপুর এলাকা হতে ১টি ৫.৫ মিঃমিঃ এয়ারগান এবং ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


 উদ্ধারকৃত অস্ত্ৰ যথাযথ প্রক্রিয়ায় আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 


দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

১৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন