Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

খেলাধুলা

আশা করছি দি মারিয়া আরও অনেক দিন আর্জেন্টিনার হয়ে খেলবে : স্কালোনি

স্পোর্টস ডেস্ক:
১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

কাতার বিশ্বকাপ যে তার শেষ বিশ্বকাপ ছিলো সেটি জানিয়েছিলেন আগেই, তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই স্বাদ উপভোগ করতে আরো কিছুদিন খেলা চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও তার জন্য দরজা খোলা রেখেছেন।

আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, যত দিন খুশি আর্জেন্টিনার জার্সিতে খেলতে পারবেন দি মারিয়া।

কাতার বিশ্বকাপ আর্জেন্টাইন রূপকথা লেখা

হয়েছে দুই মাস হলো। ২০২৬ বিশ্বকাপ তো এখনো অনেক দূরের পথ। চোট প্রবণ ৩৫ বছর বয়সী দি মারিয়ার জন্য ২০২৬ বিশ্বকাপ অনেক অনেক দূর। তখন তার বয়স ছুঁই ছুঁই করবে ৩৯ । চোট দি মারিয়ার নিত্যসঙ্গী, কাতার বিশ্বকাপেও চোটের সঙ্গে লড়তে হয়েছে দি মারিয়াকে। তাই মেসির মতো দি মারিয়া ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা সেই আলোচনাও দূর অস্ত।  

তবে প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব, এমনকি ২০২৪ কোপা আমেরিকার জন্য তাঁকে পাওয়া যেতে পারে। জাতীয় দলে আর্জেন্টাইন এই উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছেন, 'দি মারিয়া একজন চ্যাম্পিয়ন। সে যত দিন চায় খেলে যাবে। আশা করছি সে আরও অনেক দিন আর্জেন্টিনার হয়ে খেলবে।'

তবে সে জন্য দি মারিয়াকে একটা শর্ত বেঁধে দিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যেতে দি মারিয়াকে খেলার মতো ফিট থাকতে হবে।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে আগেও কথা বলেছেন স্কালোনি। ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা, না খেলা-পুরোটাই মেসির ওপর নির্ভর করছে, সেটা আরও একবার বললেন স্কালোনি, 'পরের বিশ্বকাপে খেলা বা না খেলা, পুরোটাই মেসির সিদ্ধান্ত। ও যদি ফিট থাকে, তাহলে খেলবে।'

১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন