Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

খেলাধুলা

এনডিইউবি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইংলিশ সাথে ছিল ফ্যান্টাসী কিংডম ও আল্টিমেট স্পোর্টস

নিজস্ব প্রতিবেদক:
১৪ ঘন্টা আগে রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
# ফাইল ফটো



এক হাই ভোল্টেজ ফাইনালে ল ডিপার্টমেন্টকে ২উইকেটে হারিয়ে ৪র্থবারের মতো এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল ইংলিশ ডিপার্টমেন্ট।


টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ল। কিন্তু ইংরেজি বিভাগের পেসারদের কৌশলী বোলিংয়ের কাছে ধরাশায়ী হয় পুরো টুর্নামেন্টে তাদের ফর্মে থাকা টপ অর্ডার ব্যাটাররা। যেন ছক করেই মাঠে নেমেছিল ইংলিশ। ধাক্কা

সামলে পরবর্তীতে  সিয়ামের ব্যাটে ভর করে ল ১০৫ রানের টার্গেট  দেয় ইংলিশকে।


কিন্তু প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংলিশ। ইংলিশের অধিনায়ক নীল তখন এগ্রেসিভ ব্যাট করে ম্যাচে আধিপত্য নিয়ে নেন। কিন্তু ভুল বুঝাবুঝিতে নাঈম রান আউট হওয়ার পর একের পর উইকেট পতনের মিছিল শুরু হয় ইংলিশের ব্যাটিং শিবিরে। ম্যাচ যখন নাগালের বাইরে তখন টেল এন্ডার সাব্বির একপ্রান্ত আকড়ে নীলকে স্ট্রাইক দিয়ে খেলতে থাকেন। নীল তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একাই টেনে নিয়ে যান ইনিংস এবং ম্যাচের নিয়ন্ত্রণ নেন। টানটান উত্তেজনার শেষ ওভারে ১ বল বাকি থাকতেই ৬ মেরে ২ উইকেটে বিজয় নিশ্চিত করেন তিনি। ২১ বলে ৬৪ রান করে তিনি প্লেয়ার অব দ্য ফাইনাল হন।


উৎসবে মেতে ওঠে ইংলিশ টিমের সমর্থকরা। এরই সাথে সমাপ্তি ঘটে ২০২৬ এর আসরের। টানা ৬ বারের ফাইনাল খেলার ও যৌথভাবে সর্বোচ্চ ৪টি ট্রফি জিতে রেকর্ড বইতে আধিপত্য এখন ইংলিশ টিমের।পুরো টূনামেন্টে ইংলিশ ঈগলস এর পাশে ছিল বাংলাদেশের অন্যতম শীর্ষ গ্রুপ  কনকর্ড এর ফ্যান্টাসি কিংডম  ও লন্ডন ভিওিক বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস অনলাইন ও ডিজিটাল নিউজ পোর্টাল আল্টিমেট স্পোর্টস। টানা ৬ বার ফাইনাল খেলা ও ৪ বার কাপ নেয়া এ টিমের নানা সময়ে কোচ,ম্যানেজারের দ্বায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী।

১৪ ঘন্টা আগে রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন