Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ কিমের

আন্তর্জাতিক ডেস্ক:
১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

দেশের সার্বভৌমত্ব রক্ষায় পরমাণু অস্ত্রের উপাদান বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার রাজধানী পিয়ংইয়ংয়ে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিদর্শনের সময় এ নির্দেশ দেন তিনি।

উত্তর কোরীয় নেতা বলেন, শুধু দেশ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে পরমাণু অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে পিয়ংইয়ং।

তুরস্কের সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশের পরমাণু অস্ত্র

কর্মসূচি এবং পাল্টা পারমাণবিক হামলা পরিকল্পনা ঠিকমতো কাজ করছে কিনা- আজ তা পরীক্ষা করে দেখেন কিম। এ সময় তিনি পরমাণু অস্ত্রের প্রয়োজনীয় উপাদানের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন, যাতে দেশটি আরও শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়।

উত্তর কোরীয় নেতা বলেন, তার দেশ এমনভাবে পরমাণু অস্ত্র ব্যবস্থা প্রস্তুত করছে যাতে শত্রুরা উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, রাষ্ট্রব্যবস্থা ও জনগণের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নিতে না পারে।  

কিম জং উন সতর্কতা দিয়ে বলেন, তার দেশের পরমাণু অস্ত্র আত্মরক্ষামূলক। তবে যে কোনো স্থানে যে কোনো সময় তা ব্যবহার করার জন্য এসব অস্ত্র প্রস্তুত রাখা হবে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন কোরীয় উপদ্বীপে একের পর এক যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হুঁশিয়ারি দিলেন উত্তর কোরীয় নেতা।

১৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন