Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

আফগানিস্তানে কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, হতাহত ২০

স্টাফ রিপোর্টার:
২৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়েছে। বুধবারের (১১ জানুয়ারি) এ ঘটনায় অন্তত ২০ জন হতাহত হয়েছে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক ব্যক্তি হাতে থাকা একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটায়। এসময় হতাহতের কাহিনী ঘটে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবস্থান করা বার্তাসংস্থা এএফপির এক কর্মী বলেন, আমি অন্তত ২০ থেকে ২৫ জনকে দেখেছি। আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছে বা আহত হয়েছে। তবে আমি লোকটিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি।

তিনি আরও বলেন, লোকটি আমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট শব্দ হয়।

স্থানীয় বাসিন্দা ও সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মন্ত্রণালয়ের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। তালেবান পরিচালিত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

২৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন