Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ করা অনুচিত। তিনি বলেন, "ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া অসংখ্য নির্মমতার ঘটনা নিয়ে তাদের কোনো সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর।" শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি এসব কথা বলেন।


ভয়েস

অব আমেরিকা বাংলার একটি জরিপের তথ্য উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪.১%) মনে করেন যে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীকে আগের আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে।


তিনি আরও বলেন, "আমরা দেখেছি, দুর্গাপূজার সময় ছাত্রসংগঠন, মাদরাসা, ও রাজনৈতিক দলসহ সাধারণ জনগণ কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। এমনকি সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে।"


ভয়েস অব আমেরিকা বাংলার প্রতিবেদন অনুসারে, গত অক্টোবরের শেষের দিকে পরিচালিত এই জরিপে ৬৪.১ শতাংশ উত্তরদাতা বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় ভালো কাজ করছে। অন্যদিকে, ১৫.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ, আর ১৭.৯ শতাংশ উত্তরদাতা বলেছেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।


এই জরিপে বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এক হাজার উত্তরদাতা বাছাই করা হয়। তাদের মধ্যে সমান সংখ্যক নারী ও পুরুষ ছিলেন এবং ৯২.৭ শতাংশ মুসলিম। উত্তরদাতাদের অর্ধেকের বয়স ছিল ৩৪ বছরের নিচে, এবং এক-চতুর্থাংশ উত্তরদাতা শহরের বাসিন্দা।

৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন