Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



ভারতীয় গণমাধ্যমগুলোর ভূমিকা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


শনিবার (৩০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।


তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয়

গণমাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে, তা দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক উন্নয়নের পথে বাধা তৈরি করছে।


তিনি বলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর দায়িত্ব হওয়া উচিত ভারতীয় গণমাধ্যমের ভুল ও মিথ্যাচারগুলো তুলে ধরা এবং সেগুলো সঠিকভাবে উপস্থাপন করা।


পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রভাব থাকাটা স্বাভাবিক। তবে, আমাদের নিজেদের ঘর এমনভাবে গোছাতে হবে, যাতে কোনো দেশ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।


সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক দেশেই অপরাধী থাকে। কিন্তু সীমান্তে গুলি করে হত্যা করা কোনো সমাধান নয়। ভারতের উচিত অপরাধীদের আটক করে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া এবং প্রচলিত আইন অনুযায়ী বিচার করা।


জাতীয় ঐক্যের অভাবের কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এই অভাবের কারণেই আমরা পিছিয়ে আছি। জাতীয় স্বার্থে অবশ্যই আমাদের মধ্যে জাতীয় ঐকমত্য থাকা জরুরি।

৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন