Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

ভারতে জরুরি অবতরণ বাংলাদেশ বিমানের

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




৪০৮ জন যাত্রী নিয়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে এই ফ্লাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।


ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দ্য হিন্দু জানিয়েছে, ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন

ক্রু সদস্য ছিলেন। নাগপুর বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইটটি ডাইভার্ট করে এবং নাগপুরে জরুরি অবতরণ করে।


অন্য একজন কর্মকর্তা জানান, যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে করে গন্তব্যে পাঠানো হবে। ফ্লাইটটি মূলত ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিল।

১ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন