Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার টন চাল এলো

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর।


বুধবার (২৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সরকার থেকে সরকার (জি টু জি) ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি নামের একটি জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।


অন্যদিকে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ।


উভয় দেশ থেকেই খাদ্য অধিদফতর চাল আমদানি করেছে উল্লেখ করে ইমদাদ ইসলাম বলেন, দ্রুত চাল খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন