Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

বিনোদন

থার্টিফার্স্ট নাইট ঘিরে জয়া আহসানের যে অনুরোধ!

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো

আজ থার্টিফার্স্ট নাইট। নতুন বছর শুরুর একদিন আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিছু বিষয় নিয়ে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন এ অভিনেত্রী। 


তার মতে, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই আনন্দ প্রকাশ করতে চাই একসঙ্গে। কিন্তু আমাদের এই আনন্দ যেন

অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।


ভিডিওবার্তায় জয়া বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই— এটি দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টিফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।


জীবের প্রতি অভিনেত্রীর প্রেম-ভালোবাসার কথা প্রায় সবাই জানেন। ভিডিওবার্তায় সবার উদ্দেশে এই অভিনেত্রী বলেন, রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্টঅ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল— এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী- প্রচণ্ড ভয়ে তারা ছোটাছুটি করে, অনেকেই মারা যায়।  


চলতি মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফরমে জি-ফাইভে মুক্তি পায় জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া।

২৪ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন