Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন।


শনিবার (১৭ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় নেপালের রাষ্ট্রদূত ও সাড়ে ৪টায় ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 


বিএনপি মিডিয়া

সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে কুশল বিনিময়ের পাশাপাশি দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে তারা আলোচনা করেন।


ভুটানের রাষ্ট্রদূত সাক্ষাতকালে তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন করেন বলেও জানান শায়রুল কবীর খান।

 

তারেক রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। সংগৃহীত ছবি


তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির।

১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন