Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম-সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতিতে অগ্রাধিকার দেয়া হয়েছে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ইশতেহার

ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ এক নতুন ইতিহাস, আজকে নতুন নেতৃত্ব। সেই নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে। নতুন নেতৃত্ব জটিল রাজনৈতিক বাস্তবতায় নতুন বার্তা নিয়ে আসবেন। তার নেতৃত্বে নতুন এক সূর্যোদয় হবে।


এসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের সেই মহিয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজ স্মরণ করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টির জন্য। তিনি সকল গণতান্ত্রিক দলগুলোকে, মানুষগুলোকে, শক্তিগুলোকে একত্রিত করেছিলেন।’


এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১৫ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন