Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক

শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ
৪ ঘন্টা আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
# ফাইল ফটো



মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আবারও আলোচনার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তারা।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সোমবার এক্সে এক পোস্টে বলেন, ট্রাম্পের পরস্পরবিরোধী কথাবার্তায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি কখনো বলেন ‘আলোচনা নয়’, আবার কখনো বলেন ‘আলোচনায় প্রস্তুত’।

রেজায়ি আরও বলেন, তেল ও সমুদ্রপথ ঘিরে পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা যা আসছে, তা আটকাতে পারবে না। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনাই হবে না।

ট্রাম্প এর আগে সোমবার ইরানের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন। কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধে চুক্তি করার সময় এখনো আসেনি বলে মন্তব্য করার পর এবার তিনি আলোচনার সম্ভাবনার কথা বলেন। 

৪ ঘন্টা আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন