Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক

ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৬৫৮

আন্তর্জাতিক ডেস্কঃ
১ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
# ফাইল ফটো


ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৩০ জন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৫৮ জন।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় আহত আরও দুই ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে গাজায় ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট তৈরি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র : আল-জাজিরা

১ দিন আগে বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন