Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

সংসদে কে যাবে এবার নির্ধারণ করবে ভোটাররা: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



কে এমপি হয়ে সংসদে যাবে সেটা আগে নির্ধারণ করতেন শেখ হাসিনা, এবার দেশের ভোটাররা ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্ধারণ করবেন। যারা সাধারণ ভোটারদের ভোট প্রদানে বাঁধা দিবেন, তারা শেখ হাসিনা হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 


সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায়

প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা বলেন, যাতে ভারতের কাছে আমাদের নতজানু না হতে হয়, বাংলাদেশ ব্যাংক লুট না হয় সেজন্য আইন সংস্কার করা হয়েছে। কিন্তু বড় সংস্কারের জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন- তাই গণভোটের আয়োজন করেছে সরকার। বৈষম্য ও নিপীড়ন দূর করতে হলে দেশের মানুষকে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা।

১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন