Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

জাতীয়

স্কুলে পচা খাবার খেয়ে শিশুরা অসুস্থ : দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রীর কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:
৪ ঘন্টা আগে সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
# ফাইল ফটো




স্কুলে পচা খাবার খেয়ে শিশুরা অসুস্থ  হওয়ার খবর পেয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। সরকার এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহনের

সিদ্ধান্ত নিয়েছে বলে জানাযায়। 


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা এবং তাদেরকে পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে সরকার স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করেছে। সম্প্রতি গণমাধ্যমে ‘স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসার   পরই  শিক্ষা মন্ত্রনালয়ের  তৎপরতা শুরুহয়। 


 ঘটনার বিবরণে প্রকাশ,  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। সরকার এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানাযায়। 


ইতিমধ্যে এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। মাদারীপুরের খাদ্য সরবরাহকারীদের সাথে চুক্তি কেন বাতিল করা হবে না এ মর্মে প্রকল্প পরিচালকের পক্ষ হতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 


শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বিষয়ে তদন্ত করে ইতিমধ্যে একটি রিপোর্ট প্রদান করেছেন। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। 


এছাড়াও, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের অধীনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে মন্ত্রনালয় সূত্রে জানা যায়।

৪ ঘন্টা আগে সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন