Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

লিড নিউজ

শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে জামায়াত

স্টাফ রিপোর্টার:
১০ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
# ফাইল ফটো



শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে জামায়াত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায়  এ তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

তিনি বলেন, নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়ম হয়েছে। জামায়াত এ ভোট বর্জন করছে। বিকেল ৩টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

এর আগে শেরপুর-৩ আসনে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে

৪টা পর্যন্ত।

এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণের কথা রয়েছে। এখানে মোট ভোটার চার লাখ ৯ হাজার ৮০৬ জন।

১০ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন