Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে: খসরু

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় কমল মেডিএইড আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।


আমির খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের

সূচনা করবে। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন এর মাধ্যমে সফলতা পেয়েছে। অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে, সেটি মানুষ দেখেছে। জনগণের রায় নিয়ে কাজ করতে যতটা সহজ হয়, সেটি অনির্বাচিত সরকারের দ্বারা হয় না।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, তবে এটি কীভাবে গঠন হবে, তা নিয়ে আলোচনা হবে। এ সময় বিএনপি থেকে বের হয়ে কেউ যদি অন্য দলের হয়ে নির্বাচন করে এর দায় বিএনপি নেবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।


উল্লেখ্য, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন।


আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে।

১৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন