Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

খেলাধুলা

সাকিবের রেকর্ড নিজের করে নিলেন মুস্তাফিজ

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



আইপিএলের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। শনিবার (২৪ মে) জয়পুরের মানসিং স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে অসাধারণ বোলিং করে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানের দীর্ঘদিনের রেকর্ড। এখন তিনি আইপিএলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার।


মুস্তাফিজ এই ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার

করেছেন। এর মাধ্যমে আইপিএলে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫টি, যা সাকিবের ৬৩ উইকেটকে পেছনে ফেলে দিয়েছে।


ম্যাচের প্রথম ওভারেই মুস্তাফিজ প্রিয়াংশ আর্যকে আউট করে সাকিবের রেকর্ডের কাছাকাছি পৌঁছান। পরে ১৬তম ওভারে শশাঙ্ক সিংকে এবং ইনিংসের শেষ ওভারে মার্কো ইয়ানসেনকে বিদায় করে রেকর্ড নিজের নামে লেখেন। তবে শেষ বলে স্টয়নিসের ক্যাচ মিস করায় চতুর্থ উইকেটটি তার হাতছাড়া হয়।


এখন পর্যন্ত আইপিএলে মুস্তাফিজের পরিসংখ্যান: ৬০ ইনিংসে ৬৫ উইকেট। এবারের আসরে দেরিতে দিল্লি দলে যোগ দিলেও ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি।


ম্যাচে পাঞ্জাব কিংস ৮ উইকেটে ২০৬ রান তোলে। জবাবে দিল্লি ক্যাপিটালস ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় পেয়ে টুর্নামেন্ট শেষ করেছে পঞ্চম স্থানে (১৪ ম্যাচে ১৫ পয়েন্ট)।


মুস্তাফিজের এই সাফল্য প্রমাণ করেছে, বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশের পেসাররাও দাপুটে পারফরম্যান্স করতে সক্ষম।

১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন