Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা জানিয়েছেন।


শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে সাফ জয়ী ফুটবলাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।


নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জয়ের পর বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন

বিকেল সাড়ে ৫টা থেকে বাফুফে ভবনে সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যা ৭টায় তাঁদের বরণ করা হয়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওনা দেওয়ার পর তিন ঘণ্টা পরে সাফজয়ী ফুটবলাররা বাফুফে ভবনে পৌঁছান।


বাফুফে ভবনে পৌঁছালে যুব ও ক্রীড়া উপদেষ্টা সাবিনাদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সরকারের পক্ষ থেকে সাফজয়ী বীরদের ১ কোটি টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে চেকের মাধ্যমে দলনেতা সাবিনা খাতুনের হাতে তুলে দেওয়া হয়।

২২ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন