Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

রাশেদ খান মেনন ও মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


তাদের উভয়ের পরিবারের সদস্য এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।


বিএফআইইউ জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ

আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়েছে। মেনন ও মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলে তা ব্যবহার করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।


এছাড়া, রাশেদ খান মেনন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শিল্পী মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা যে কোনো হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম এবং শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ২ দিনের মধ্যে বিএফআইইউ-তে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন