Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

পূর্বাচলে প্লট জালিয়াতি: শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬টি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (১০ মার্চ) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।


দুদক সূত্রে জানা যায়, পূর্বাচল

নতুন শহর প্রকল্পের আওতায় ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে।


অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী—এই ৬ জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন।


এ ঘটনায় গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ ১৪ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর সংস্থাটি অনুসন্ধান শুরু করে।


এই মামলার মাধ্যমে পটপরিবর্তনের পর প্রথমবারের মতো শেখ পরিবারের সদস্যরা দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। চার্জশিটে আসামিদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন।

১৪ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন