Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

পুলিশ খুনের আসামি আরাভকে ফেরাতে জোর তৎপরতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

পুলিশ কর্মকর্তা খুনের মামলার আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আরাভ খানকে ফেরানোর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে। ইতোমধ্যে তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা অনেক কিছুই শুনেছি-জেনেছি। যেসব তথ্য আমাদের কাছে এসেছে, তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরাভ খান যেহেতু ভারতীয় পাসপোর্টধারী, সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোলের সহায়তায় আরাভ খানকে বাংলাদেশে ফেরত আনা হবে, জানতে চাইলে সুস্পষ্ট উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় ডিজিটাল নিরাপ্ত্তা আইনে গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিকে গ্রেপ্তারের বিষয়েও আসাদুজ্জামান খানকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমি শুনেছি গাজীপুরের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এজন্য মামলা হয়েছে। আমি সবকিছু জানি না, শুনেছি। এটা ভালো করে জেনে আমি বলতে পারব।’


মাহির অভিযোগ তদন্ত করা হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন একটা অভিযোগ আসে তখন তদন্ত করতে হয়। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। মাহির বক্তব্য সঠিক কি না, কিংবা পুলিশ যেটা করেছে সেটি সঠিক কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।’

২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন