Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফরে থাকা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। 


সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিলের একটি জার্সি উপহার দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার

দলের প্রতীক নৌকা উপহার দেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে। 


সাক্ষাতে দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রবিবার (৭ এপ্রিল) সকালে দুই দিনের বাংলাদেশ সফরে ঢাকায় আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে তার এই সফর।


ঢাকা সফরকালে কারিগরি ও ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।


ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।


উল্লেখ্য, ব্রাজিল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোয় জোরদার হয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট লুলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন।

২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন