Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

প্রধানমন্ত্রীকে হুমকি: বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার হয়েছেন কি না, জানতে চান হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ মে) সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন হয়। এ সময় আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন।
ফধৎধু

এ সময় রাজশাহীর পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র

ঘটনায় মামলা হলেও এখনও আসামি গ্রেপ্তার হয়নি।

উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন