Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

মাইনাস-টু’র আশা কোনোদিনও পূরণ হবে না: খসরু

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে ‘মাইনাস-টু’ পদ্ধতির কথা যারা ভাবছেন, সেটা তাদের ব্যক্তিগত সমস্যা। এ ধরনের আশা কোনোদিনও পূরণ হবে না।


শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায়

তিনি এ মন্তব্য করেন।


আমির খসরু বলেন, “এরশাদের সময় থেকে শুরু করে ওয়ান ইলেভেনেও অনেকে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু কেউ সফল হয়নি। বরং বিএনপি এখন আরও শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত।”


বিদেশ থেকে আসা নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “বিদেশে থাকা সত্ত্বেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারা সোচ্চার ছিলেন। গত ১৬ বছর ধরে চলমান আন্দোলনে তাদের ত্যাগ আমরা ভুলতে পারি না। অনেকেই প্রবাসে থাকলেও তাদের পরিবার দেশে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”


জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে আমির খসরু বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমাদের চলমান আন্দোলনের প্রতিটি দিকের রেকর্ড রাখতে হবে। কারণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে নির্বাচন হবে, সেটি হবে আমাদের প্রথম সংস্কার।”

২৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন