স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক সায়েদুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তবে তার পদত্যাগের কারণ জানা যায়নি।
গত বছরের নভেম্বর মাসে অধ্যাপক সায়েদুর রহমানকে প্রধান উপদেষ্টার
বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং তার পদমর্যাদা ছিল প্রতিমন্ত্রী সমপর্যায়ের।সায়েদুর রহমানের পদত্যাগের এক সপ্তাহ আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। এর আগে চলতি বছরের মার্চে পদত্যাগ করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম।
৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
