Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি : ইসি মাছউদ

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো



নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু কারো সঙ্গে আপস করা হবে না। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে এমন কোনো পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। যেহেতু এটা নতুন একটা জিনিস।


এটার স্বচ্ছ্বতার ব্যাপারে একবিন্দুও আপস করব না। এটা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে

পারি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।


লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, একটি প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে এটা সত্য।


কিন্তু আমি যতদূর জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিছুসংখ্যক অস্ত্র এখনো উদ্ধার হয়নি, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করি না। অস্ত্র উদ্ধার এখনো অব্যাহত আছে। এতে নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলবে না।


মতবিনিময়সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নি অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির বক্তব্য দেন।

১৫ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন