Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

প্রাকৃতিকভাবে বড়াল নদীর প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা চলছে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অর্ন্তবর্তী সরকার সমন্বিত চেষ্টায় প্রাকৃতিক উপায়ে বড়াল নদীর প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। 


সোমবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর মোহনায় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 


পরিদর্শনকালে নদীর স্বাভাবিক গতিপথ ঠিক রাখতে ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে চারঘাটের

মোহনায় অবস্থিত স্নুইসগেটটি অপসারণ ও নদীর উৎসমুখ খননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে সুষ্ঠ পরিকল্পনা প্রণয়নের জন্য তাগিদ দেন। এছাড়া পাবনার আটঘরিয়ায় মৃত প্রায় ১৮ কিমি নদীর পুরর্জীবিত করতে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। 


পানি উন্নয়ন বোর্ড এর একচ্ছত্র ক্ষমতায় বিগত দিনে নদী রক্ষায় শত শত কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ করেছে যা বর্তমানে সম্ভব নয়। তবে নদী রক্ষা কমিশন ও পরিবেশ রক্ষা কমিশনসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত চেষ্টায় ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে নদীর গতিপথ ও পানি প্রবাহ স্বাভাবিক হয়। 

২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন