Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো




পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিকল্প পণ্য মেলা এবং বিকল্প পণ্য সামগ্রী বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।


তিনি জানান, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন

নিষিদ্ধ করার সিদ্ধান্ত শিক্ষার্থীরা তদারকি করবে। এ বিষয়ে স্কুলের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আগামীকাল শিক্ষার্থীদের জন্য একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।


উপদেষ্টা আরও বলেন, ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে এককালীন প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, সুদিন ফিরিয়ে আনতে পাট শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হবে।


এর আগে ২৪ সেপ্টেম্বর পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে মোহাম্মদপুরে ক্লিন-আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা জানিয়েছিলেন যে, পলিথিনের বিরুদ্ধে আগামী ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে এবং কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় ১ নভেম্বর থেকে অভিযান শুরু হবে।


অভিযানের মাধ্যমে পলিথিনবিরোধী কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি বলেন, সতর্ক করার এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে। তবে অভিযানের মূল লক্ষ্য শাস্তি নয়। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পলিথিন ব্যবহার বন্ধে অভিযান চালাতে হবে না। আন্তর্জাতিকভাবে পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত হয়েছে। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে।

২৬ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন