Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

পদ্মা সেতুতে দৈনিক গড়ে ২ কোটি ১৮ লাখ টাকার টোল আদায়

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

গত এক বছরে পদ্মা সেতুতে যানবাহন চলেছে ৫৬ লাখ ৭৫ হাজারটি। আর প্রতিদিন গড়ে টোল আদায় হচ্ছে ২ কোটি ১৮ লাখ টাকা। এ তথ্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সেতু ভবনে পদ্মা সেতুর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

পদ্মা সেতুর সংশোধিত ব্যয়ের হিসেব জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত পদ্মা সেতুর সংশোধিত ব্যয় ৩২ হাজার ৬০৫

কোটি টাকা। আর গতকাল রাত পর্যন্ত টোল উঠেছে ৭০০ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৯৬ টাকা। যা আজ বিকেল পর্যন্ত ৮০০ কোটিতে উন্নীত হওয়ার আশা করা হচ্ছে। প্রতিদিন গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘২৫ জুন ২০২২ হতে গতকাল অর্থাৎ ২৪ জুন রাত ১২টা পর্যন্ত এ সেতু দিয়ে পারাপার হয়েছে সর্বমোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে এ সেতু দিয়ে, যা পূর্বানুমানের চেয়েও বেশি।’

পদ্মা সেতুর এক বছর, গতি এসেছে সাতক্ষীরার ব্যবসা-বাণিজ্যে

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো সরকার চিরস্থায়ী নয়, কিন্তু সেতু থাকবে। সেতু কোনো সরকারের সম্পদ নয়। এটা জনগণের সম্পদ।’

তিনি বলেন, ‘পদ্মা সেতুতে চলাচল করার জন্য মহামান্য রাষ্ট্রপতি ছাড়া সব নাগরিককে টোল দিতে হবে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ৫৯ হাজার ৬০০ টাকা টোল দিয়ে সেতু পার হয়েছেন।’

মন্ত্রী জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা ৯১ লাখ ৭০ টাকা টোল দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।’

ওবায়দুল কাদের বলেন, ‘সময় ও ব্যয় সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগে নবদুয়ার খুলে দিয়েছে।’

পদ্মা সেতুকে জাতীয় সম্পদ উল্লেখ করে তা সংরক্ষণে সকলকে যতœবান হওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কিনা তা ভেবে দেখা উচিত।’

এ সময় উপস্থিতি ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলাম সহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মান প্রকল্পের উধর্বতন কর্মকর্তাবৃন্দ।

১৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন