Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

পালানোর সময় বিমানবন্দরে শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। বিমানের টিকিট কেটে চেক-ইন করার সময় তাকে গ্রেফতার করা হয়।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর

করে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।


ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একটি সূত্র থেকে জানা গেছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে তিনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতেন। টেন্ডারবাজি এবং কমিশন বাণিজ্যের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক বনে যান।


খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যায় বিপুল অর্থের জোগান দিয়েছিলেন সোহেল মুরাদ।

২৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন