Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

জাতীয়

অটোপাশের সংস্কৃতিতে আর ফিরে যাওয়ার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী মিলন

ডেস্ক রিপোর্ট:
১৩ ঘন্টা আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
# ফাইল ফটো



শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, মব করে অটোপাশের সংস্কৃতিতে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। এক সময় দেশে মব হয়েছে, শিক্ষার্থীরা অটোপাস নিয়েছে। এই সংস্কৃতিতে আর ফিরে যাবে না দেশ। 


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন—এটা হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া যা আসে,

আমরা তা অ্যাড্রেস করবো। রাজপথ দখল করে কোনো দাবি-দাওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না।


আমরা তাদের পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর। আমরা আশা করি, তারা আমাদের মেসেজ পেয়ে গেছে, পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে।’ 

তিনি জানান, দেশের শিক্ষা নিয়ে সরকারের যে ভিশন সে অনুযায়ী কাজের অগ্রাধিকার ঠিক করবে শিক্ষা মন্ত্রণালয়।

১৩ ঘন্টা আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন