Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



নিষিদ্ধ রাজনৈতিক দল বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। 


সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।


পোস্টে প্রেস সচিব লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন যে, এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের

মতো সময়। তারা কল্পনা করছে- দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।


তিনি ওই স্ট্যাটাসে আরও লেখেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন- এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই- চিরদিনের জুলাই।

২৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন