Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, আগস্ট ২১, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

ক্যাম্পাস

মাভাবিপ্রবির রাণীঘাট পুকুরে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু

মো: সাবিদুল ইসলাম খান, মাভাবিপ্রবি:
২ ঘন্টা আগে শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
# ফাইল ফটো





মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫ বছর) নামের স্থানীয় এক যুবকের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।


শুক্রবার (২১ আগস্ট) আনুমানিক ১২টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফুটবল খেলা শেষে প্রায় ১৬–২০ জনের একটি দল পুকুরে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে যান হাসিব। উপস্থিত লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাংগাইল সদর হাসপাতালে পাঠায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত হাসিব বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। তিনি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতেন।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ জানান, তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় ও সন্তোষ পুলিশ ফাঁড়ির সহায়তায় তাকে সদর হসপিটালে পাঠাই। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা শোকাহত। সবাইকে পুকুরে গোসলের সময় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

২ ঘন্টা আগে শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন