Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ক্যাম্পাস

‎মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ‘ডিবেটার্স হান্ট ২০২৬’

‎মো: সাবিদুল ইসলাম খান, মাভাবিপ্রবি:
২৩ ঘন্টা আগে শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
# ফাইল ফটো




‎

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে শুরু হয়েছে ‘ডিবেটার্স হান্ট ২০২৬’।

‎

‎আজ (বৃহস্প্রতিবার) ৫ই নভেম্বর ২০২৬, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১ম বর্ষের ১৫৬ জন শিক্ষার্থী ৫৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকরা এতে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন।

‎

‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য  অধ্যাপক মো: আনিছুর রহমান।

‎

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "একজন বিতার্কিক নিজেকে নতুন রুপে গড়ে তুলতে পারে, নিজের যোগাযোগের দক্ষতা বাড়াতে পারে বিতর্কের মাধ্যমে। যারা আজ বিতর্ক করছে তারা পৃথিবীর নক্ষত্র ও দেশের সম্পদ। একজন বিতার্কিককে শুধু বিতর্কের নয় বরং সবকিছুর জ্ঞান অর্জন করতে হবে। তোমরা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করবে। তোমাদের  দক্ষতার উন্নতিকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থীকে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে।"

‎

‎আয়োজন সম্পর্কে ক্লাবের সভাপতি মার্জিয়া নূর অর্ণ বলেন, "মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি, এ বছর ৫২ টি দলের ১৫৬ জন নবীন বিতার্কিক এর অংশগ্রহণে এই যে সুবিশাল আয়োজন করতে সক্ষম হয়েছে, তা আমাদের ডিবেটিং সোসাইটির জন্য অনেক বেশি আনন্দ এবং গর্বের বিষয় । প্রতিবছর এই ডিবেটার্স হান্ট এর মাধ্যমে আমরা ক্যাম্পাসে আসা নবীন শিক্ষার্থীদের মাঝে বিতর্কচর্চার যে অভ্যাস গড়ে তুলি ,আমরা বিশ্বাস করি তা তাদের ব্যক্তি এবং শিক্ষা জীবনে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দক্ষ করে তুলে এবং তাদের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।"

‎

‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চাকে আরও বেগবান ও জনপ্রিয় করে তুলতে আয়োজিত এই ‘ডিবেটার্স হান্ট ২০২৬’- গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়া আগামী ১০ইনভেম্বর ২০২৬, বিকেল ৪টায় বিজিই বিভাগের সেমিনার রুমে এর ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

২৩ ঘন্টা আগে শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন