Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী-নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আর সেই সাক্ষাতে রোহিঙ্গা সমস্যা নিরসনসহ বেশ কিছু বিষয় প্রাধান্য পেয়েছে।


বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফারের সঙ্গে এ সাক্ষাৎ করেন নিরাপত্তা উপদেষ্টা। যা প্রধান

উপদেষ্টার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে।


সাক্ষাতে রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেছেন তারা।


মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের ব্যাপারে আরও বলা হয়েছে, বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।


এছাড়াও খলিলুর রহমান পৃথকভাবে সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেখানে পারস্পরিক শুল্ক বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

২০ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন