Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

লিড নিউজ

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
# ফাইল ফটো



দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।


আজ বুধবার হ্যান্ডওভার সেরিমনি অফ চায়না-ডোনেটেড মোবাইল মেডিকেল ভেহিকল টু বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে চীন সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ভ্রাম্যমাণ মেডিকেল যানগুলো বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

 

প্রতিমন্ত্রী জানায়, এ ভেহিকেল অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং এর ফলে সৃষ্ট পঙ্গুত্ব ও মৃত্যুহার রোধ করতে সহায়তা করবে।

 

তিনি আরও জানান, বিগত ১৫ বছরে স্বাস্থ্য খাত দুর্নীতির মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে এখন এই খাতকে পুনর্গঠন ও সংস্কার করা সম্ভব হবে।

 

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন সরকারের সাথে গবেষণা ও প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার চেষ্টা চলছে।

২ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন