Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

প্রবাসের খবর

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬ অবৈধ অভিবাসী

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের দমন অভিযানে ৭১ জন বাংলাদেশিসহ মোট ১৭৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। অভিযানটি পরিচালিত হয় রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে।


স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায়, কুয়ালালামপুর অভিবাসন বিভাগের নেতৃত্বে বুকিত বিনতাং এলাকার জালান আলোর আশেপাশে এ অভিযান চালানো হয়। অভিযানে ধরা

পড়া অভিবাসীদের মধ্যে রয়েছেন বাংলাদেশি ৭১ জন, মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিন জন এবং মিশর ও সুদানের একজন করে নাগরিক।


অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ধৃতদের বৈধ কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত সময় অবস্থানের কারণে আটক করা হয়েছে।


অভিযানে আটককৃতদের কাগজপত্র যাচাই এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশন সদরদপ্তরে নেওয়া হয়েছে।


পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি আরও বলেন, “বিদেশি অভিবাসী এবং তাদের নিয়োগকর্তাদের আইন মেনে চলার বিষয়ে নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”

১১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন