Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, ফেব্রুয়ারী ৬, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

লিড নিউজ

লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শুক্রবার, ফেব্রুয়ারী ৬, ২০২৬
# ফাইল ফটো




লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।


এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে

লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি।


সাড়ে সাত বছর পর লন্ডনে গিয়ে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বেগম জিয়া। এই সফরে তার সঙ্গে রয়েছেন চিকিৎসকসহ ১৫ জনের একটি দল। তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমানও আছেন।


উল্লেখ্য, চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির একটি মামলায় তাকে কারাবন্দি করা হয়। ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে তাকে বন্দি রাখা হয়।


কারাগারে থাকা অবস্থায় নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকেন বিএনপি চেয়ারপারসন। অসুস্থতার কারণে তাকে প্রায়ই হাসপাতালে নেওয়া হতো।


পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে করোনা মহামারির সময় সরকার তাকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়। এরপর পর্যায়ক্রমে ছয় মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।


গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করলে বেগম খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া সহজ হয়।

২৯ দিন আগে শুক্রবার, ফেব্রুয়ারী ৬, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন