Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরল

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো



লিবিয়ার মিসরাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই কার্যক্রমটি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে।


আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।


ফিরে আসা বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তারা অনেকেই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ এবং নির্যাতনের শিকার হয়েছেন।


দেশে ফিরে আসার পর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সকলকে আহ্বান জানান যে এই ভয়াবহ পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায়।


এছাড়াও, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে লিবিয়া থেকে ফিরিয়ে আনা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।

৩ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন