Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি। তারা সেখানে আটকা পড়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতস্থ বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহায়তায় তারা ঢাকা ফিরে এসেছেন।

বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে

তারা দেশে পৌঁছান।


সম্প্রতি ১৬টি ফ্লাইটে লেবানন থেকে মোট ১০৪৮ বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।


লেবানন থেকে ফিরিয়ে আনা ৮৫ জন বাংলাদেশিকে আইওএম ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে। কর্মকর্তারা ফিরে আসাদের কাছ থেকে চলমান সংঘর্ষের মধ্যে তাদের অভিজ্ঞতার কথা শোনেন।


সম্প্রতি লেবাননে বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


সহিংসতার কারণে যারা লেবানন থেকে দেশে ফিরতে চান, তাদের প্রত্যাবাসন ব্যয় বহন করার জন্য সরকার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যারা সেখানে অবস্থান করতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

২২ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন