Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জাতীয়

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১০৫ বাংলাদেশি। তারা সেখানে আটকে পড়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুত বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় বাংলাদেশ সরকার ভাড়া করা আমিরাত এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১টায় তারা দেশে পৌঁছান।


সাম্প্রতিক এই প্রত্যাবাসনের

মাধ্যমে লেবানন থেকে মোট ৯৬৩ বাংলাদেশি দেশে ফিরলেন, যারা নয়টি ফ্লাইটে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।


লেবানন থেকে ফিরে আসা প্রত্যেককে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে আইওএম। কর্মকর্তারা ফিরে আসাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শোনেন।


এদিকে, লেবাননে সাম্প্রতিক বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সহিংসতার কারণে যারা লেবানন থেকে দেশে ফিরে আসতে চান, তাদের প্রত্যাবাসন ব্যয় বহন করার জন্য সরকার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যারা সেখানে থাকতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাস চেষ্টা অব্যাহত রেখেছে।

২৯ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন