Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ৫, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

লিড নিউজ

কেরানিগঞ্জের অগ্নিকাণ্ডে ৫ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ
১২ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬
# ফাইল ফটো


রাজধানীর কেরানিগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা দক্ষিণ জোনের কমান্ডার ফয়সালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় এক নারীসহ আরও ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া নাঈম নামে এক কিশোর শ্রমিকসহ ৫ জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বেলা

পৌনে ১টার দিকে কেরানিগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা বউবাজার এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি ভয়াবহ হওয়ায় পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে গ্যাস লাইটার তৈরি করা হচ্ছিল এবং এর আগেও সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেন।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের দাবি, কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

১২ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন