Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

কুমিল্লায় যাত্রীবাহী বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত, আহত ২

স্টাফ রিপোর্টারঃ
১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দিতে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। এসময় শিশুসহ আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মহিলা

মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন পুরুষ যাত্রী মারা যায়।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫) ।

আহতরা হলেন, অটোরিক্সার শিশু যাত্রী নুসরাত জাহান (৭) এবং অটোচালক মাজারুল (৩৮)। আহত দুই জনকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্খাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, দূর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন