Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

খেলাধুলা

জুভেন্তাস থেকে ৯৭ লাখ ইউরো বকেয়া বেতন পাচ্ছেন রোনালদো

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো


রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ২০১৮ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর ২০২১ সালে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। তার আগে অবশ্য জুভেন্তাসের কাছে ৯৭ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন তিনি। কিন্তু ইতালিয়ান ক্লাবটি সেটা দিতে অস্বীকৃতি জানায়।


এতে বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। রোনালদোর সেই আবেদনের

পরিপ্রেক্ষিতে কোর্ট অব আরবিট্রেশন জুভেন্তাসকে ৯৭ লাখ ইউরো দেওয়ার নির্দেশ দেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩ কোটি ২৮ লাখ টাকা। ৯৭ লাখ ইউরোর সঙ্গে মুনাফা ও বিচারিক প্রক্রিয়ার খরচও দিতে হবে জুভেন্তাসকে। যদিও ওই প্রাপ্য অর্থ থেকে কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে তা নির্ধারণ করেছে। 


রোনালদো জুভেন্তাসের কাছ থেকে যা পাচ্ছেন, সেটি তার দাবি করা অর্থের অর্ধেক। জুভেন্তাসের কাছে ১ কোটি ৯৫ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।


অবশ্য রোনালদোর মোট সম্পদের তুলনায় এই অর্থ খুবই সামান্য। তবে অর্থের চেয়েও বড় বিষয় রোনালদোর জয়। এটা কিছুটা হলেও মানসিক শান্তি দেবে তাকে।

৮ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন