Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা-পুনর্বাসনে সরকার বদ্ধপরিকর

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




জুলাই বিপ্লবে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা নিয়ে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। আমি আবারও নিশ্চয়তা দিচ্ছি যে, যতদিন পর্যন্ত আহতদের সহায়তা প্রয়োজন হবে, সরকার তা অব্যাহত রাখবে।


মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল

ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (পঙ্গু হাসপাতাল) এ চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের দেখতে যান পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আহতদের চিকিৎসার অবস্থা পর্যালোচনা করেন এবং তাদের সমস্যাগুলি শোনেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


আহতদের চিকিৎসা শেষে পুনর্বাসনের অংশ হিসেবে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।


বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে তিনি বলেন, যদি আমাদের চিকিৎসকরা মনে করেন যে দেশে চিকিৎসা সম্ভব নয়, তখন আমরা তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো।

২১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন