Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, জুলাই ২৭, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

খেলা

জোড়া ফিফটিতেই ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬
# ফাইল ফটো


জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। সিরিজ জয়ের নায়ক হয়েছেন ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান। শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ফিফটি করেছেন তানজিদ।


তাতে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে উঠে এসেছেন বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান। ৭ ধাপ এগিয়ে তানজিদের অবস্থান এখন ২০ নম্বরে। রেটিং পয়েন্ট ৬৪৯। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যেও এটি সর্বোচ্চ র‌্যাঙ্কিং।


তানজিদ বাদে ব্যাটিংয়ে ভালো উন্নতি হয়েছে সাইফ হাসানের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়া ফিফটিতে সাইফের উন্নতি হয়েছে নয় ধাপ। তার রেটিং পয়েন্ট ৬০৮। 


এদিকে বোলিংয়ে চারধাপ উন্নতি হয়েছে স্পিনার মাহেদী হাসানের। ১৯তম স্থানে আছেন তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেনের উন্নতি হয়েছে আটধাপ। ২৫তম স্থানে আছেন তিনি। তার সঙ্গে একই পজিশনে আছেন আয়ারল্যান্ডের ম্যাথু হ্যাম্পপ্রেস।  


বুলাওয়েতে তানজিদ ও সাইফের শুরুটা ভালো ছিল না। প্রথম টি-টোয়েন্টিতে তানজিদ করেন ১৬ রান। সাইফের ব্যাট থেকে আসে ১২ রান। দ্বিতীয় ম্যাচে দুজনেই জোড়া ফিফটির দেখা পান। তানজিদ ৪৪ বলে ৫৮ রান করেন। সাইফ করেন ৪৫ বলে ৫৫ রান। তাদের দুজনের ব্যাটে ম্যাচে জয়ও পায় বাংলাদেশ।


শেষ ম্যাচেও তানজিদের ব্যাটে ছিল ধারাবাহিকতা। ৫৮ বলে ৬৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সিরিজে ১৪০ রান করে সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তাতে আইসিসি থেকে মিলল বড় পুরস্কার। সাইফ আউট হয়ে যান ৪ রানেই। 

৫ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন